তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া জজকোর্ট প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য ‘ন্যায়কুঞ্জ’ নামে যেই বিশ্রামাগার আছে সেটিকে অবৈধভাবে ব্যবহার করে সেখানে রেস্তোরাঁ দেওয়া হয়েছে। আদালতের বিশ্রামাগার হিসেবে নির্মিত ভবনটির নির্দিষ্ট কক্ষ, শিশুদের জন্য ‘বেস্ট ফিডিং রুম’ এবং কয়েকটি টয়লেট থাকলেও বর্তমানে এসব সুযোগ সুবিধার কিছুই ভোগ করতে পারছেন না দূর দুরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা। সেখানে তিনজন ব্যক্তির যৌথ মালিকানায় রেস্তোরাঁটি পরিচালনা হচ্ছে। রেস্তোরার মালিকগণ হলেন, মামির, খালেক ও সোহেল নামে তিন ব্যক্তি।
বিচারপ্রার্থী অনেক অভিযোগকারীর ভাষ্য, বিচারের জন্য আদালতে আসার পর ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায়। এই সময়ে কোথাও বসার জায়গা নেই। ক্লান্তি নিয়ে যেখানে সেখানে বসে বা দাড়িয়ে থাকতে হয়ে। টয়লেটে যাওয়ার প্রয়োজন হলে বা একটু ফ্রেশ হওয়ার প্রয়োজন হলে যাওয়ার জায়গা নেই বা খুজে পাওয়া যায়না। এসব সমস্যা বিবেচনায় এই বিশ্রামাগারটি আদালতে আসা বিচারপ্রার্থীদের জন্য আশির্বাদ সরুপ। কিন্তু দূর্ভাগ্যবশত সেটিও এখন দখল হয়ে গেলো।

মাতৃদুগ্ধকেন্দ্র ভরে রেখেছে রোস্তোরার ফ্রিজ ও মালামাল দিয়ে।
রেস্তোরা মালিকদের একজন সামির, যিনি আমাদের প্রতিবেদকের সাথে কথোপকথনে স্বীকার করেন যে রেস্তোরাঁটি অবৈধ ভাবেই পরিচালিত হচ্ছে। তিনি বলেন, “আমি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারব না। অনুমতি–সংক্রান্ত তথ্য জেলা জজ সাহেবের কাছ থেকেই জানতে পারবেন। উনার অনুমতিতেই রেস্তোরাটি চলছে।”
একই কথা বলেছেন রেস্তোরার আরেকজন মালিক খালেক, জেলা ও দায়রা জজ সাহেবের অনুমতিতেই এখানে রেস্তোরা চলছে জানিয়ে তিনি পত্রিকার প্রতিবেদককে বলেন, “জেলা জজ স্যার বলেছেন, রেস্তোরা চালাও সমস্যা নেই তবে পরিষ্কার রাখতে হবে।” খালেক আরও জানিয়েছেন, এখানে বিশ্রামাগারকে রেস্তোরা হিসেবে চালানোর বিষয়টি আইনজীবী সমিতির সভাপতিও জানেন, তিনি ও জেলা জজ স্যার মিলেই বিষয়টি অনুমোদন দিয়েছেন।
অভিযোগ আছে জেলা জজ আদালতের কর্চারী “নাজির” আউলাদ হোসেন জেলা জজ’এর সাথে কথা বলে রেস্তোরা স্থাপনের বিষয়টি সমন্বয় করেছেন।

বিচারপ্রার্থীরা ব্যবহার করছে পারছেন না মৃতৃদুগ্ধকেন্দ্র ও টয়লেট।
জানতে চাইলে এ বিষয়ে আদালতের নাজির আউলাদ হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, “আমি এই বিষয়ে কথা বলতে পারব না। যা বলার জেলা ও দায়রা জজ সাহেবকে বলবেন।”
অভিযোগকারীদের দাবি, রেস্তোরাঁটি খোলার পেছনে জেলা জজের অনুমতির বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিরা ইঙ্গিত দিয়েছেন। তবে জেলা ও দায়রা জজের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ন্যায়াকুঞ্জ ভবনটি সাধারণ মানুষের জন্য বিশ্রামাগার হিসেবে তৈরি করা হয়েছিল। সেখানে রেস্তোরাঁ চালানো সঠিক কিনা—এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিষয়টি তদন্ত করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় নাগরিকরা।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics