তেপান্তর রিপোর্ট:
দখল ও দূষণে মৃতপ্রায় ব্রাহ্মণবাড়িয়া শহরের ঐতিহ্যবাহী ৫ কিলোমিটার দীর্ঘ টাউন খালের পুনঃখনন কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে শহরের এই গুরুত্বপূর্ণ নৌ-পথের খনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে গৃহীত এই প্রকল্পটি আগামী জুন মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনা এবং শহরের জলাবদ্ধতা নিরসনে এই খনন কাজ অত্যন্ত জরুরি। একসময় তিতাস নদীর সাথে সংযুক্ত এই খাল দিয়ে ছোট-বড় নৌযান চলাচল করলেও গত এক দশকে বর্জ্য নিক্ষেপ ও অবৈধ দখলের কারণে এটি সরু ড্রেনে পরিণত হয়েছিল।
পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, খনন কার্যক্রমে খালটিকে স্থানভেদে দেড় থেকে দুই মিটার গভীর এবং ৮ থেকে ১২ মিটার প্রশস্ত করা হবে। এতে শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি শহরের জীববৈচিত্র্য রক্ষা পাবে। তবে স্থানীয় পরিবেশবাদীরা দাবি তুলেছেন, খালের নদীর প্রান্তের সাথে সঠিক সংযোগ নিশ্চিত না করলে এই প্রকল্পের সুফল দীর্ঘস্থায়ী হবে না।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics