তেপান্তর রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়াস্থ আশুগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির উপদেষ্টা ও নেতৃবৃন্দের বরণ ও কর্যনিবার্হী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ০২ মে সন্ধায় জেলা শহরের কাচারি পুকুর পাড় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হাজি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন স্বপনের সঞ্চালনায় ১০ জন উপদেষ্টাকে সমিতিরি পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ, অভিনন্দন ও চিঠি প্রদান করা হয়। সহ সভাপতি শেখ মোঃ জালাল উদ্দিনের কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তারপর উপদেষ্টা ও নেতৃবৃন্দদের বরণ করা হয়। উপদেষ্টাগণ হলেন, প্রকৌশলী আব্দুর রহিম, ডাক্তার মোহাম্মদ নাজমুল হুদা বিপ্লব, মোহাম্মদ মোবারক হুসাইন, ইস্কান্দর মিয়া, বীর মুক্তিযুদ্ধা ওয়াসেল সিদ্দিক, বীর মুক্তিযুদ্ধা রুস্তম আলি ভূইয়া, ডিজিএম সেলিম জাহাঙ্গীর, শাহ মোঃ আবুল কালাম আজাদ, ডাক্তার মোঃ শফিকুল ইসলাম ও ফিরোজ সরকার।

সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আশুগঞ্জ ফিরোজ মিয়া মহা বিদ্যালয়ের সাবেক উপাদক্ষ্য ও পেন ব্রীজ পত্রিকার সম্পাদক সিনিয়র সহ সভাপতি এমদাদুল হক, মোঃ জাহাঙ্গীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক, কাজী শাহ আলমকে র্কাযনির্বাহী সদস্য হিসেবে ও ডাক্তার ফাইজুর রহমান ফয়েজকে সহ সভাপতি হিসেবে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তৃতা করেন, সিনিয়র সহ সভাপতি এমদাদুল হক, সহ সভাপতি ডাক্তার ফাইজুর রহমান ফয়েজ, সহ সভাপতি শফিকুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুল হক সূচী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দিন ব্যপারি ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হক সুমন চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহ সভাপতি শফিকুর রহমান, যুগ্ন সারারণ সম্পাদক এম এ মোমেন, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান ভূইয়া, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম রতন, সহ অর্থ সম্পাদক এমদাদুল হক , প্রচার প্রকাশনা ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক সীমান্ত খোকন, দপ্তর সম্পাদক কামাল হায়দার, সহ দপ্তর সম্পাদক এইচ এম আব্দুল্লাহ আল মামুন, আপ্যায়ন সম্পাদক আবুল কালাম মাস্টার, সহ সমাজ কল্যান সম্পাদক ওবায়দুল হক চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শরীফ সজল, সহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, আইটি বিষয়ক সম্পাদক আবু ছায়েদ, সহ-স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া, কার্যনির্বাহী সদস্য এটি এম ফয়েজুল কবির, কার্যনির্বাহী সদস্য ডাক্তার মোহাম্মদ আক্তার হোসেন, কার্যনির্বাহী সদস্য ফোরকান উদ্দিন ও কার্যনির্বাহী সদস্য নাসির উদ্দিন।

আগামী ১৬ মে আট শত মানুষের (আশুগঞ্জবাসী) অংশগ্রহনে এক বিশাল মেজবানি অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে। এবিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন সংগঠনের উপদেষ্টা ডাক্তার নামজুল হুদা বিপ্লব।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics