তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রবিবার ( ০২-০২-২০২০ ) সাংবাদিক ঐক্য পরিষদের যাত্রা শুরু হয়েছে। সাংবাদিক ঐক্য পরিষদ কার্যালয়ে সবার সম্মতিক্রমে ১২ সদস্য বিশিষ্ট সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন দৈনিক ঢাকার ডাক পত্রিকার নবীনগর প্রতিনিধি মো. শরিফ উদ্দিন রনি ও দৈনিক গনকন্ঠ পত্রিকার নবীনগর প্রতিনিধি সঞ্জয় শীল সাধারণ সম্পাদক পদে মনোনিত হয়েছেন। এতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক নেয়ামত উল্লাহ, সাংবাদিক নাজমুল হুদা, সাংবাদিক মো. মেহেদী হাসান, সাংবাদিক মো. মাশুক আহমেদ, সাংবাদিক মো. মাহামুদুর রহমান, প্রবীর ভৌমিক শান্ত, সাংবাদিক মো. মাসুম, মোঃ অলিউল্লাহসহ অন্যান্যরা।
এসময় সভাপতি হিসেবে মনোনিত হওয়া মো. শরীফ উদ্দিন রনি বলেন, আমাদের সংগঠনের সকল সদস্য যেন শুধু সাংবাদিকতা দিয়ে নয় আমরা যেন আপামোর মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি সেই প্রতিজ্ঞাবদ্ধ হই।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics