
তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘরের ইউনিয়নের টিয়ারা গ্রামে গত ২২ মে পূর্ব শত্রুতার জের ধরে মুন্সি বাড়ি ও পশ্চিমপাড়ার মারামারির ঘটনায় পুরুষ শূণ্য মুন্সি বাড়ীর মানুষদের পশ্চিম পাড়ার শিশু মিয়ার নেতৃত্বে কোনঠাসা করার অভিযোগ পাওয়া গেছে। এবং এই কর্মকান্ডে পুলিশ শিশু মিয়াকে সহযোগীতা করেছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, টিয়ারা গ্রামে শত বছর আগে ত্রিপল মার্ডারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে মুন্সি বাড়ী ও পশ্চিম পাড়ার মধ্যে বিরোধ চলে আসছে। গত ২২ মে মুন্সি বাড়ীর সাগর মিয়া স্থানিয় বাজারে দুধ বিক্রি করতে যাওয়া নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে টেঁটাবিদ্ধ হয়ে উভয় পক্ষের ১১ জন গুরুতর আহত হন। পরে যৌথ বাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আরো
জানা যায়, পুলিশ বাহিনী নিয়মিত টহল দেন টিয়ারা গ্রামে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ ব্রাহ্মণবাড়িযা জেলা কোর্টে মামলা দাযের করেন। এতে কারো গ্রেফতার হওয়ার খবর পাওয়া যায়নি। সংবাদকর্মীরা টিয়ারা গ্রামে পৌঁছলে স্থানিয় মহিলারা জড়ো হয়ে অভিযোগ করেন যে, পশ্চিম পাড়ার দুবাই প্রবাসী শিশু মিয়ার নেতৃত্বে মুন্সি বাড়ীর লোকদের কোনঠাসা করে রাখা হয়েছে। প্রতিদিন গভীর রাতে পুলিশ প্রশাসনের নাম করে ও কখনো পুলিশের উপস্থিতিতে পুরুষ শূন্য এলাকায় ডুকে মহিলাদের ডাকাডাকি করে, পুরুষদের নাম ধরে গালাগালি করে ও হুমকি দেয়। শিশু সন্তানদের নিয়ে এতে ভয়ে কুঁকড়ে থাকে মহিলারা। বাজারে ক্রয়-বিক্রয় করতে গেলে বাঁধা ও হুমকি দেয়। শিক্ষার্থীরা ভয়ে স্কুলে যেতে চায় না।
মুন্সি বাড়ীর ভুক্তভোগী নাসরিন আক্তার জানান, রাত ২টা ৩ টা বাজে পুলিশ পরিচয়ে ঘরের দরজায় এসে ধাক্কাধাক্কি করে জোরে জোরে ডাকাডাকি করে পুরুষদের নাম ধরে গালাগালি করে। এতে আমরা ভয়ে থাকি। বাড়ীতে ভয়ে কোন পুরুষ থাকে না। ময়না বেগম জানান, আমরা অহন কই যামু! পুলিশ রে ফোন দিলেও কোন কাম অয় না। বাচ্চাকাচ্চা লইয়া ভয়ে থাহি। বিউটি জানান, বাড়ীতে কোনো পুরুষ নাই। বাজার গেলে শিশুবাহিনীর লোকেরা উল্টাপাল্টা গালাগালি করে। আছমা বেগম বলেন, হেরার (শিশু মিয়া) বাড়িত সবাই থাকলেও আমরার বাড়ির পুরুষ কেউ নাই। আমারার নিরাপত্তা দিবো কেডা! সাফিয়া বেগম নামে আরেকজন জানান, বাজারে দুধ বেচতে গেলে শিশু মিয়ার লোকেরা বাঁধা দে, ক দুধ মাতাত ডাইলা দিবো। স্কুল অ যাইতো ফারে না পোরাপাইন ডরে।
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শিশু মিয়া ও নবীনগর থানার ওসি’র হোয়াটসঅ্যাপে কিছু প্রশ্নের উত্তর জানতে চাইলে তারা কোন সাড়া দেননি।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics