Tepantor

রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে ভুল তথ্য দিয়ে যাত্রী হয়রানি

20 November, 2025 : 7:19 pm
ছবি: বুকিং সহকারি শহিদুল ইসলাম

তেপান্তর রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকেট বুকিং সহকারী শহীদুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও যাত্রীকে হয়রানির অভিযোগ উঠেছে। গত ১০ নভেম্বর মারুফ নামে এক ব্যক্তি চট্রগ্রামগামী চট্রলা এক্সপ্রেস ট্রেনের অগ্রীম টিকিট বুক করতে গেলে হয়রানি ও অনিয়মের ঘটনা ঘটে। বিষয়টি তাৎক্ষণিক ভাবে স্টেশন মাস্টার ও সহকারী স্টেশন মাষ্টারকে জানিয়েও কোনো সুরাহা হয়নি।

মারুফ অভিযোগ করে বলেন, আমি ১০ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে টিকিট কাউন্টারে গিয়ে কসবা থেকে চট্রগ্রাম যাওয়ার জন্য চারটি টিকিট দিতে বলি। কিন্তু কাউন্টারে থাকা বুকিং সহকারি শহিদুল ইসলাম বলেন, কসবা থেকে নয়, টিকিট ব্রাহ্মণবাড়িয়া টু চট্রগ্রামের নিতে হবে। কসবা টু চট্রগ্রাম টিকিট কেন দেওয়া হবেনা জানতে চাইলে শহিদুল বলে, এমন কোনো নিয়ম নেই। তখন ব্রাহ্মণবাড়িয়া টু চট্রগ্রাম টিকিট কাটেন মারুফ। পরবর্তীতে যাচাই করে দেখা যায়, যেকোনো স্টেশন থেকেই যোকোনো জায়গার টিকিট কাটা যায়। এতে করে চারটি টিকিটে কয়েক শত টাকা বেশি গুনতে হয় মারুফের। বিষয়টি তাৎক্ষণিক স্টেশন মাস্টার ও সহকারী স্টেশন মাষ্টারকে জানালে তারাও প্রথমে শহিদুলের মতো ভুল তথ্য দেন। পরবর্তীতে তারা স্বীকার করেন যে কসবা থেকে চট্রগ্রামের টিকিট ব্রাহ্মণবাড়িয়া থেকে কাটা যেতো। এই কথা বলার সময় তারাও মারুফ ও তার সাথে থাকা লোকদের সাথে অশোভন আচরন করেৃছেন।

জানতে চাইলে এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্রধান বুকিং সহকারী কবির হোসেন জানান, কসবা থেকেও টিকিট কাটা যেতো। আসলে ৮ ঘন্টা ডিউটি করে তারা মানুষিক চাপে ভুগে। তাই এমন আরচন করেছেন।
এবং এজন্য তিনি দুঃখ্যপ্রকাশ করেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।