Tepantor

বাঞ্ছারামপুরে পুলিশের অভিযান: ৮ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারি গ্রেপ্তার

13 January, 2026 : 1:13 pm

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের এক বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ফতেহপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বাঞ্ছারামপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল ফতেহপুর এলাকায় অভিযান চালায়। এ সময় নাজমা বেগম (৫০) ও পাপড়ী আক্তার (২২) নামে দুই নারীকে তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত নাজমা বেগমের বাড়ি ঢাকার ধামরাই থানায় এবং পাপড়ী আক্তারের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী থানায়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাঞ্ছারামপুর থানা পুলিশ।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array