সোহেল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বুধবার (০২ অক্টোবর) সকালে পানিতে ডুবে ও বিদ্যুপৃষ্টে পৃথকস্থানে দুইজনের মৃত্যু হয়েছে।
জিনপুর ইউনিয়নের মেরকুটা গ্রামের বাবুল মিয়ার ছেলে মিনহাজুল ইসলাম (২) পানিতে ডুবে ও একই ইউনিয়নের হুরুয়া গ্রামের শহিদ মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৪৮) বিদ্যুপৃষ্টে মারা গেছে।
জানা গেছে, মিনহাজুল ইসলাম বাড়ি পাশের পুকুর পাড়ে খেলা করার সময় পানিতে পড়ে তলিয়ে যায়। রফিকুল ইসলাম বাড়ির গরু খামারে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। আশংকাজনক অবস্থান দুইজনকে নবীনগর সদর হাসপাতালে নিলে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics