Tepantor

নবীনগরে অটোরিক্সা পানিতে পড়ে চালকের মৃত্যু

5 October, 2019 : 12:35 pm

তেপান্তর রিপোর্ট: নবীনগরে ব্যাটারিচালিত অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে জুয়েল মিয়া (১৮) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই যুবক উপজেলার শ্যামগ্রাম দক্ষিন পাড়ার আহম্মদ আলী মিয়ার একমাত্র পুত্র।
গতকাল শুক্রবার দিনগত রাতে নবীনগর-শ্যামগ্রাম-মাঝিয়ারা রুটে ধনুমেম্বারের বাড়ীর মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
কাজ শেষে অটোরিকশাটি চার্জে লাগাতে যাওয়ার পথে রাস্তার গর্তে চাকা পড়ে এই দুর্ঘটনা ঘটে। পরে এলাকাবাসী টের পেয়ে জুয়েলকে গাড়িসহ পানির নিচ থেকে তাকে উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array