Tepantor

নবীনগরের বড়াইলে ১৮০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

10 April, 2020 : 8:31 pm

মোঃ সফর মিয়া,নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল গ্রামে সুইডেন প্রবাসী আলাউদ্দিন আল আজাদ ও আফসানা খানমের অর্থায়নে এলাকায় করোনার প্রভাবে বেকার হয়ে পড়া হতদরিদ্র ১ হাজার ৮শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বড়াইল ইউনিয়নের খারঘর গণকবর সম্মুখে ও বড়াইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কর্মহীন মানুষের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সরকারের নির্দেশমতে সামাজিক দূরত্ব মেনে ওই খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, বড়াইল ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসির উদ্দিনসহ স্থানীয় আওয়ামীলীগ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। বিতরণ করা ওই খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, আলু, তৈল, মাস্ক ও সাবান।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array