মোঃ সফর মিয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক হিন্দু ধর্মীয় শিক্ষক ও অসংখ্য হিন্দু ধমার্বলম্বী ভক্তদের গুরুদেব পন্ডিত অমর চাঁদ আচার্য (৭০) আর নেই।
তিনি আজ বৃহস্পতিবার দুপুর বারটা ত্রিশ মিনিটে উনার নিজ বাড়ী উপজেলার শ্রীরামপুর গ্রামে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন (ওঁ দিব্যান লোকান স গচ্ছতু….)। মৃত্যু কালে তিনি স্ত্রী,তিন মেয়ে সহ অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বিকেলে নবীনগর পৌরসভার ভোলাচং মহা শ্বসানে এই মহতি বিজ্ঞ পন্ডিতের দেহ অবশেষ সমাহিত করা হয়।
জানা যায়, মহামারি করোনা ভাইরাসের কারনে হাজার হাজার ভক্ত গণের সমাগন ঘটার আগেই গুরুদেব পন্ডিত অমর চাঁদ আচার্যের দেহ সমাহিত করার ব্যবস্থা করা হয়।
এ দিকে গুরুদেব পন্ডিত অমর চাঁদ আচার্যের মৃত্যুতে তাহার পরিবার সহ ভক্ত গণের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুধী সমাজের প্রতিনিধিরা।
উল্লেখ্য যে, পন্ডিত অমর চাঁদ আচার্য নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক হিন্দু ধর্মীয় শিক্ষক হিসেবে ৩৫ বছর শিক্ষকতা করেন। পাশাপাশি ব্যাক্তিগত জীবনে তিনি দেশের বিভিন্ন জেলার সনাতন হিন্দু ধমার্বলম্বী অসংখ্য ভক্ত স্বজনদের গুরুদেব হিসেবে নাম প্রচার করেন। এছাড়াও উপজেলার শ্রীরামপুর গ্রামে উনার একটি আশ্রম রয়েছেন। সেখানে প্রতিবছর গুরু পূর্ণিমাতে হাজার হাজার ভক্ত সমাগমের উপস্থিতে গুরু পুজা অনুষ্ঠিত হয়।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics