মোঃ সফর মিয়া: ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নবীনগর মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও বীকন ফার্মাসিটিক্যাল এর কর্ণধার মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এর রোগমুক্তি কামনায় আজ রবিবার দুপুরে নবীনগর মহিলা ডিগ্রি কলেজে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
দোয়া পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খতিব মাওলানা আব্বাস উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, পৌরসভার মেয়র এড. শিব শংকর দাস, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্য, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, প্রভাষক জাকির হোসেন, কাজী ইয়াবের হাসান জামিল, অঞ্জন নাগ, ফজলুল হক, নজরুল হক, মাহাবুব আলম সিদ্দিকী, মো. সালাহ উদ্দিন, মুক্তাদির হোসেনসহ আরো অনেকে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics