Tepantor

নবীনগরে সুন্নি মাশায়েখদের বিক্ষোভ

26 October, 2019 : 3:36 pm

আইকে ইব্রাহীম: ভোলায় হযরত মোহাম্মদ (সা.) এর বিরুদ্ধে কটুক্তি করায় ও নবীপ্রেমিকদের হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৬/১০) শনিবার নবীনগর এস আর মসজিদ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নবীনগর উপজেলার আহলে সুন্নাত ওয়াল জামাত এর আয়োজনে সুন্নি মাশায়েখগণ নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় গেইট থেকে এক বর্ণাঢ্য প্রতিবাদ
মিছিল নিয়ে থানাগেইট হয়ে এস আর মসজিদ প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।


আহলে সুন্নাত ওয়াল জামাত এর সেক্রেটারি মাওলানা আব্দুল মতিন এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মুফতি অধ্যক্ষ মোঃ এনামুল হক কুতুবী। এতে দোয়া পরিচালনা করেন নারায়ণপুর ডিএস ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ রফিকুল ইসলাম। এতে বিভিন্ন মাদরাসার সূপার, শিক্ষক-শিক্ষার্থী ও নবীপ্রেমিক সুন্নি মাশায়েখগণ উপস্থিত ছিলেন। বক্তারা দোষীদের অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি কামনা করেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array