আইকে ইব্রাহীম: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা সুন্নাত ওয়াল জামায়াত এর আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে আজ (১০/১১) রোববার সকালে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় গেইট থেকে সদরের প্রধান সড়কগুলোতে আবহাওয়ার বৈরী পরিবেশে শত শত নবী আশেকানদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করার পর বিদ্যালয় ক্যাম্পাসে দিবসটি উপলক্ষে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আখেরি নবী হযরত মুহাম্মদ (সা.)-এর পূর্ণাঙ্গ জীবন নিয়ে আলোচনা, পবিত্র কোরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন এর সঞ্চালনায় আলোচনাসভায় বিভিন্ন আলেমে দ্বীন ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। সভার পর বিশ্বের সকল মুসলমানদের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics