Tepantor

নবীনগর মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি কাউছার, সম্পাদক সফর

6 March, 2021 : 5:56 pm

মো. সফর মিয়া: ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নবীনগর মডেল প্রেসক্লাব নামে স্থানীয় সাংবাদিকদের করা নতুন একটি প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ হয়েছে। এ উপলক্ষে শুক্রবার এশার নামাজ শেষে উপজেলা পরিষদ গেইট সংলগ্ন চৌধুরী প্লাজার নিচ তলায় ক্লাব কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি, দৈনিক ভোরের ডাক পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি মো. আবু কাউসারকে সভাপতি ও দৈনিক তৃতীয় মাত্রার নবীনগর উপজেলা প্রতিনিধি মো. সফর মিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত করা হয়।

নবীনগর মডেল প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক দেশ পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্র নেতা মো. খলিলুর রহমান, উপজেলা শিল্পকলা একাডেমীর কার্যকরী সদস্য মো. জাকির হোসেন, বিবি নিউজের নবীনগর উপজেলা প্রতিনিধি প্রভাষক আইনুল হক, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সাধারণ সম্পাদক ওমর ফারুক, নবীনগর মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক ডেলটা টাইমস পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি তৌফিকুর রহমান, নবীনগর মডেল প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক, দৈনিক সময়ের আলো পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি মো. সুমন আহমেদ মাস্টার, বাংলা টিভি’র রাশিয়া প্রতিনিধি আবু মুছাসহ আরো অনেকে।

এসময় উপস্থিত ছিলেন, গ্রামীণ ফোন নবীনগর উপজেলার ডিলার শাকিল রেজা, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান প্রমুখ।

আলোচনা সভার প্রাক্কালে উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. রফিকুল ইসলামের পরিচালনায় দোয়া করা হয়।

অচিরেই নবীনগর মডেল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার কথা জানিয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয়।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array